নানিয়ারচর প্রতিনিধি
রাঙ্গামাটির নানিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গোপন তথ্যর ভিত্তিতে এক পুলিশি অভিযানে সোমবার ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুর মারা গ্রামে বড় ব্রিজের পশ্চিম পাশে তল্লাশি চালিয়ে মো. হাসান (২৫) নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ৮শ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি ইসলামপুর ২ নম্বর ওয়ার্ডের বুড়িঘাট ইউনিয়নের বাসিন্দা।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |