Logo
| বঙ্গাব্দ

ভারতীয় অবৈধ সিগারেট সহ ছাত্রদল নেতা আটক

  • আপডেট টাইম : 24-09-2025 ইং
  • 348304 বার পঠিত
ভারতীয় অবৈধ সিগারেট সহ ছাত্রদল নেতা আটক
রিপোর্টারঃ N/A

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ি জনপদগুলো সীমান্তবর্তী হওয়ায় দিনদিন মাদক চোরাচালানের উৎপাত বেড়েই চলছে। একদিকে বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য ফোর্সগুলো মাদক পাচার ও চোরাচালান ঠেকাতে একযোগে কাজ করছে, অন্যদিকে মাদক কারবারিরা অবলম্বন করছে বিভিন্ন অপকৌশল। ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে ভারতীয় সিগারেট দেশে ঢুকছে বিভিন্ন মাধ্যমের যোগসাজশে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, মারিশ্যা হতে দুরছড়ি হীরার চর কালাপাকুজ্যা হয়ে গাঁথাছড়া নামক স্থানে এসব সিগারেট আসে এবং বিভিন্ন স্থানে বিতরণ করে কারবারিরা।

এমন তথ্যের ভিত্তিতে লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদের নির্দেশনায় উপ- অধিনায়ক মেজর রিফাত উদ্দিন লিওনের নেতৃত্বে একটি বি টাইপ টহল দল নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় গাঁথাছড়া এলাকায় পৌঁছেন সেনাবাহিনী।


মেজর রিফাও ও ক্যাপ্টেন রাফিউল ইসলাম রাফাতের নেতৃর্ত্বে টহল দল দুটি ভাগে বিভক্ত হয়ে মাইনী খালের উভয় পাশে দুইটি নৌকায় গোপনে অবস্থান নিয়ে থাকে। পরে সন্দেহভাজন একটি নৌকায় তিনজন লোকসহ গাঁথাছড়া ব্রীজের নিচ দিয়ে যেতে থাকে। নৌকাকে থামতে বললে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে, সেনাটহল দল দুটি নৌকা নিয়ে তাদের পিছু ধাওয়া করলে নৌকা থেকে চোরাকারবারিরা পানিতে লাফ দেয়, নদীতে স্রোত এবং ভারী বর্ষণের ফলে অন্ধকারে পালিয়ে গেলেও একজনকে পানিতে ধরতে সক্ষম হয় সেনাবাহিনী।

আটককৃত ব্যাক্তি- লংগদু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ। তিনি মাইনী ইউনিয়নের গাঁথাছড়া মিস্তিরি টিলা ৮নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। অভিযোগ আছেন ছাত্রদলের ছায়াতলে থেকে এধরণের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে।

চোরা কারবারির নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

প্রসঙ্গত, ভারতীয় এসব অবৈধ সিগারেট দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে চোরাকারবারি বিস্তৃত একটি দল বাঘাইছড়ি, মারিশ্যার পাহাড়ী জনপদ ও কাপ্তাই হ্রদকে ব্যবহার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়