Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য সচিব আব্দুল খালেক

  • আপডেট টাইম : 26-09-2025 ইং
  • 405076 বার পঠিত
বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য সচিব আব্দুল খালেক
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট, সারোয়াতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের অর্থায়নে গার্ডার সেতু ও সেচ নালা প্রকল্প পরিদর্শন শেষে মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়ক ঘুরে দেখেন।


এসময় তিনি পার্বত্য চট্টগ্রামের কৃষি ও বনজ সম্পদের অপার সম্ভাবনার কথা তুলে ধরে আগামীতে এসব সম্পদ কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে নতুন কর্মক্ষেত্র তৈরির উপর গুরুত্বারোপ করেন।

এসময় ওনার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালে আহম্মেদ, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত বরন চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির সহ স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়