Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা

  • আপডেট টাইম : 27-09-2025 ইং
  • 261296 বার পঠিত
নানিয়ারচর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে “সাংগঠনিক সভা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন।


অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল হোসাইন। এতে বিশেষ বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম ও বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন নানিয়ারচর সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহব্বায়ক সজিব চাকমা ও সাবেক্ষ্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক অনতি চাকমা।

বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। দলকে সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়