Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী গণসংযোগ

  • আপডেট টাইম : 19-10-2025 ইং
  • 371226 বার পঠিত
নানিয়ারচরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী গণসংযোগ
রিপোর্টারঃ N/A

এম সুজন, নানিয়ারচর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় নানিয়ারচর সদর বাজারে এ গণসংযোগে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর জাকির হোসেন, স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীবৃন্দ।

গণসংযোগকালে তারা “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন” এই আহ্বান জানিয়ে আসন্ন রাঙামাটি-২৯৯ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এসময় তারা স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে দোয়া চেয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, “আদর্শ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আধুনিক ও ন্যায়ভিত্তিক রাঙামাটি গড়াই আমাদের লক্ষ্য।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়