হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অতিথি, ভক্ত ও গীতা স্কুলের শিশুদের জন্য ফ্যান উপহার দিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাদব গৌর দাস বাবাজীর হাতে নাইমুল ইসলাম রনি'র পক্ষ থেকে তিনটি সিলিং ফ্যান তুলে দেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন খান ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ জুনু।
এসময় আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তি দে'সহ আশ্রয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সকল জনগোষ্ঠীর মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় রাজস্থলী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই সেবা কুঞ্জের জন্য মাত্র তিনটি ফ্যান উপহার দিলাম।
এসময় বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের কর্তৃপক্ষ নাইমুল ইসলাম রনি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে মানবসেবায় নিয়োজিত থাকার জন্য আহ্বান জানান।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |