রাজস্থলী প্রতিনিধি
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে বাজার এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঙ্গালহালিয়া বাজারের কালী মন্দির সংলগ্ন নিজ বাসার দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে রেখা চৌধুরী (৬০) নামে ওই স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে জানা যায়। তিনি রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন এবং ১৫ দিন আগে অবসর গ্রহণ করেছেন বলে জানা গেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, ওই শিক্ষিকা ছাদে একা অবস্থান করছিলেন এবং হঠাৎ কোনো এক সময় তিনি দ্বিতীয় তলা থেকে প্রথম তলার ছাদে পড়ে যান। এরপর তার ছোট ছেলে রানা চৌধুরী আনুমানিক রাত ৯ টার দিকে বাড়িতে ফিরে এসে দরজায় নক করলেও কোনো সাড়া না পেয়ে বিকল্প পথে প্রথম তলায় উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষনাৎ স্থানীয়দের সহায়তায় দ্রুত চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেখা চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |