Logo
| বঙ্গাব্দ

আ' লীগের লকডাউনে প্রভাব পড়েনি দীঘিনালায়

  • আপডেট টাইম : 13-11-2025 ইং
  • 298163 বার পঠিত
আ' লীগের লকডাউনে প্রভাব পড়েনি দীঘিনালায়
রিপোর্টারঃ N/A

হাসান আল মামুনদীঘিনালা

সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায়। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা জুড়ে স্বাভাবিক রয়েছে জনজীবন।

দীঘিনালার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, প্রতিদিনের মতোই চলছে যানবাহন, ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালতের কার্যক্রম। কাজের প্রয়োজনে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। কোথাও কোনো সংঘর্ষ, মিছিল বা সমাবেশের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, "আমরা প্রতিদিনের মতো কাজকর্মে বের হয়েছি। কোনো আতঙ্ক নেই, সবকিছুই স্বাভাবিকভাবে চলছে।"

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এদিকে প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়