Logo
| বঙ্গাব্দ

রনি'র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত নূরানী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার

  • আপডেট টাইম : 01-02-2025 ইং
  • 499514 বার পঠিত
রনি'র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত নূরানী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার
রিপোর্টারঃ N/A

রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত নুরানী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার প্রদান করা হয়েছে। 


শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে  উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের নূরুল উলুম নুরানী মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীর মাঝে এই কোরআন শরীফ বিতরণ করা হয়। 


উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি'র পক্ষে নুরুল উলুম নুরানী মাদ্রাসা মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো: রাজু আহমেদ। 


এসময় রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইযুব চৌধুরী, যুগ্ন সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, নূরুল উলুম নুরানী মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল হক, শিক্ষক হাফেজ রবিউল ইসলাম, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

কোরআন শরিফ বিতরণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়