Logo
| বঙ্গাব্দ

ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসায় অর্থ সহায়তা সেনাবাহিনীর

  • আপডেট টাইম : 23-12-2025 ইং
  • 372914 বার পঠিত
ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসায় অর্থ সহায়তা সেনাবাহিনীর
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 


আজ মঙ্গলবার সকালে পানছড়ির লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে হেমার বাবাকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।


খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন এ সহায়তা তুলে দেন। 



এ সময় হেমা চাকমার বাবা সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বলেন, সেনাবাহিনী পাহাড়ের মানুষের সুখ, দুঃখে সবসময় পাশে থাকে। আমি ও আমার পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়