Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় ‘দি বেবী টাইগার্স’র প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট টাইম : 16-02-2026 ইং
  • 304802 বার পঠিত
দীঘিনালায় ‘দি বেবী টাইগার্স’র প্রতিষ্ঠাবার্ষিকী
রিপোর্টারঃ N/A
হাচান আল মামুন, দীঘিনালা

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দীঘিনালা জোনের ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক, দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়িত হয়।

এ সময় অন্যান্য জোন কমান্ডারবৃন্দ, দীঘিনালা জোনের সেনা কর্মকর্তা ও সৈনিকরা, আনসার ব্যাটালিয়নের অধিনায়কসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার, দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ‘দি বেবী টাইগার্স’-এর ভূয়সী প্রশংসা করে বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি রক্ষায় এ ব্যাটালিয়নের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি দেশের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বর্ণাঢ্য ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়