Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়ি সাজেকে অসহায় পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : 05-03-2026 ইং
  • 96191 বার পঠিত
বাঘাইছড়ি সাজেকে অসহায় পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।‎‎বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।‎‎বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করাও তাদের দায়িত্বের অংশ। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।‎‎বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই, ছোলা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য।‎এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবির কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়