Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে পানিবন্দী পরিবারের পাশে ছাত্রদল

  • আপডেট টাইম : 01-06-2025 ইং
  • 401735 বার পঠিত
বাঘাইছড়িতে পানিবন্দী পরিবারের পাশে ছাত্রদল
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা ৪ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উপজেলার এফ-ব্লক, লাইল্যাঘোনা, উগলছড়ি, মধ্যমপাড়া, মুসলিম ব্লকসহ বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় সড়ক ডুবে গিয়ে বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যাবস্থা। উপজেলা প্রশাসনের পাশাপাশি পানিবন্দী এসব পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে ছাত্রদল।


রাঙ্গামাটি জেলা বিএনপির নির্দেশে পানিবন্দী শতাধিক পরিবারকে ট্রলার বোটের সাহায্যে উদ্ধারের পাশাপাশি খাদ্য সহায়তাও প্রদান করা হয়েছে। রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য নাহিদুল আলমের উদ্যোগে বন্যাদূর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

ছাত্রদল নেতা নাহিদুল আলম জানান, বন্যার উন্নতি না হওয়া পর্যন্ত মানবিক এ সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়