Logo
| বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়াতে স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণের উদ্বোধন

  • আপডেট টাইম : 25-03-2026 ইং
  • 98580 বার পঠিত
বাঙ্গালহালিয়াতে স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণের উদ্বোধন
রিপোর্টারঃ N/A
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাজস্থলী উপজেলার ৩নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চত্ত্বরে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।

ইউনিয়ন পরিষদের সুত্রে জানা যায়, প্রথম পর্যায়ে ইউনিয়নের ৭ ও ৮নম্বর ওয়ার্ডের মোট ২২৩টি পরিবারের মাঝে এই স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণ করা হয়। পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডে বিতরণ করা হবে।

বিতরণকালে ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, তৃণমূল পর্যায়ে সরকারের সকল সুযোগ সুবিধা ডিজিটাল করার লক্ষ্যে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আশা করি এই স্মার্ট হোল্ডিং কার্ডের মাধ্যমে সরকারের সকল সুযোগ সুবিধা সহজেই পাবেন জনগণ।

এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সচিব চাকমা, সকল ইউপি সদস্যসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়