বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় আগুনে ক্ষতি গ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে জামায়াতের বাঘাইছড়ি শাখা।
গত ১৭ ফেব্রুয়ারী বটতলী গ্রামে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ পরিবারের মাঝে এক বান করে ডেউ টিন প্রদান করে বাংলাদেশ জামাতে ইসলামী বাঘাইছড়ি শাখা। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে এই সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা কবির আহমদ, বাঘাইছড়ি পৌর সভাপতি মো: নেয়ামত উল্লাহ ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ।
জামাতের আমীর জানান যেকোন প্রাকৃতিক দুর্যোগে নিজেদের সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগীতার চেষ্টা করবে সংগঠন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |