Logo
| বঙ্গাব্দ

রামগড়ে চেক জালিয়াতি মামলায় সাবেক ইউপি সদস্য আটক

  • আপডেট টাইম : 07-05-2026 ইং
  • 9176 বার পঠিত
রামগড়ে চেক জালিয়াতি মামলায় সাবেক ইউপি সদস্য আটক
রিপোর্টারঃ N/A
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে চেক জালিয়াতি (ডিজঅনার) মামলায় এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার ১নম্বর রামগড় ইউনিয়নের মধ্যে বলিপাড়া নিজ বাড়ি থেকে মো. খায়েজ আহাম্মদ খাজুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খায়েজ আহাম্মদ রামগড় ইউনিয়নের মধ্য বলিপাড়া গ্রামের মো. ননা মিয়ার ছেলে। সে রামগড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

এর আগে মামলায় রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। খায়েজ আহাম্মদের বিরুদ্ধে খাগড়াছড়ি যুগ্ম দায়রা জজ আদালতে চেক ডিজঅনার মামলার রায়ে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

জানা যায়, খায়েজ আহাম্মদ ওই মামলার বাদীকে দেওয়া ১৪ লক্ষ ৬১ হাজার ৫১৬ টাকা সমপরিমান চেকটি ডিজঅনার হলে বাদী আদালতে মামলা  করেন। পরে বিচারক তা আমলে নিয়ে বিচারিক কর্যক্রম শুরু করেন।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, গোপন সংবাদের ভিক্তিতে পরোয়ানাভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী তাকে কারাগারে প্রেরন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়