নিজস্ব প্রতিবেদকঃ "শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায়
ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে অনিবার্য ইউনিট দায়িত্বশীল কর্মশালা হয়েছে।
গত ২৮ শে ফেব্রুয়ারী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দীঘিনালা উপজেলায় ইউনিট দায়িত্বশীল কর্মশালা করেছে।
এসময় সংগঠনের কর্মীদের হাতে কলমে সংগঠন পদ্ধতি ও ইসলামী হাদিস কুরআন শিক্ষা দেওয়া হয়। পরে তাদের খাতায় পরিক্ষার মাধ্যমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান জেলা শাখার সেক্রেটারি মাওলানা ওয়ালিউর রহমান, দীঘিনালা উপজেলা শাখার আনোয়ার হোসেন বাবুল, সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলার পেশাজীবি ইউনিটের সাবেক সভাপতি আশরাফুল আলম ও দীঘিনালা উপজেলা যুব শাখার সভাপতি জনাব বেলাল হুসেন প্রমুখ্য।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |