পানছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তারবনছড়া এলাকা থেকে অবৈধ গোল কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩ বিজিবি।
সোমবার (১০ মার্চ) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে তারবনছড়া এলাকা থেকে নায়েক সুবেদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে থাকা টহল দল এসব কাঠ জব্দ করে। কাঠের পরিমাণ ১৩৫.৩১ ঘণফুট। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিরাশি হাজার পাঁচশ টাকা।
৩ বিজিবি ও লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া জানান, আটককৃত গোলকাঠ বন বিভাগের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান। সীমান্ত রক্ষায় অবৈধ চোরাচালান ও পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারী জোরদার আছে। দেশ মাতৃকার সেবায় সর্বদা মর্যাদার সাথে কাজ করে যাচ্ছে বিজিবি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |