Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : 12-03-2025 ইং
  • 502452 বার পঠিত
পানছড়িতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এর আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ আয়োজন করা হয়।

সভায় গত ৩ মার্চ নিহত রুপসী চাকমার পরিবারকে নতুন কাপড় ও বিশ হাজার টাকার চেক তুলে দেন।

এসময় জেলা প্রশাসক পানছড়ি উপজেলাবাসীর সকল সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বস্থ করেন।

মতবিনিময় সভায় নাজমুন আরা সুলতানা, জেলা উপ-পরিচালক স্থানীয় সরকার, উপজেলা নির্বাহী অফিসার  ফারহানা নাসরিন, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন,  উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, সমাজ সেবা কর্মকর্তা মো. শামসুল আলম, রেঞ্জ কর্মকর্তা কিশলয় চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, আনসার ও ভিডিপির কর্মকর্তা মো. কাজী আকাশ, জনসাস্থ্য প্রকৌশলী মো. জাফর উল্লাহ, খাদ্য কর্মকর্তা মো. কফিল উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম, নির্বাচন কর্মকর্তা পলাশ নাগ, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো. রাশেদুজ্জামান অলি, প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম, বিএনপি সভাপতি মো. বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর মো. জাকির হোসেন, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও মনিরুজ্জামান, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, আনন্দ জয় চাকমা ও মো. আবুল হাসেম প্রমুখ সহ প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং ইউনিয়ন  সচিব, গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়