Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে এক টাকার মানবিক পরিবারের ইফতার ও সম্মেলন

  • আপডেট টাইম : 17-03-2025 ইং
  • 431878 বার পঠিত
পানছড়িতে এক টাকার মানবিক পরিবারের ইফতার ও সম্মেলন
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে মানবিক সংগঠন এক টাকার মানবিক পরিবারের উদ্যোগ ইফতার মাহফিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকালে উপজেলা অডিটোরিয়ামে মো. শাহিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন উপস্থিত ছিলেন।

এসময় মো. আরিফ হোসেনকে আহবায়ক এবং আরাফাত ভূইয়াকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি করা হয়। কমিটি আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে নতুন কমিটির নিকট সংগঠনের দায়িত্ব হস্তান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

অন্যান্যদের মাঝে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাকিব হাসান, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ সহ এক টাকার মানবিক পরিবারের  সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়