Logo
| বঙ্গাব্দ

লোগাং জোনের ইফতার বিতরণ

  • আপডেট টাইম : 21-03-2025 ইং
  • 494962 বার পঠিত
লোগাং জোনের ইফতার বিতরণ
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ৩ বিজিবি লোগাং জোন।

শুক্রবার (২১ মার্চ) বিকাল ৫টায় হাসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)'র অধিনায়ক ও লোগাং জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়ার উপস্থিতিতে ১২০ জন  অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জোন অধিনায়ক বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে জনকল্যাণমূলক কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশ মাতৃকার সেবায় সীমান্তে কঠোর নিরাপত্তা বিজিবি কাজ করে যাচ্ছে। একই সাথে পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

বিতরণকালে ৩ বিজিবি লোগাং জোনের স্টাফ কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়