Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে স্বাধীনতা দিবসে বিএনপির পুষ্পমাল্য অর্পণ

  • আপডেট টাইম : 26-03-2025 ইং
  • 709742 বার পঠিত
খাগড়াছড়িতে স্বাধীনতা দিবসে বিএনপির পুষ্পমাল্য অর্পণ
রিপোর্টারঃ N/A

মো. আক্তার হোসেন

খাগড়াছড়িতে নানা আয়োজনে ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জেলা বিএনপি।

বুধবার (২৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরে প্রধান সড়ক ঘুরে মাইনী ভ্যালীস্থ ‘মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।

এসময় র‌্যালি নিয়ে যাওয়ার পথে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি ঘিরেই রোজার মধ্যেও ব্যাপক বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন, এডভোকেট আব্দুল মালেক মিন্ট, অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি- শাহেদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মহিলা দলের নেত্রী কোহেলি দেওয়ানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়