Logo
| বঙ্গাব্দ

গাজায় গণহত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম : 08-04-2025 ইং
  • 485822 বার পঠিত
গাজায় গণহত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইসরাইলি পণ্য বয়কট ও গাজায় গনহত্যা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচী পালিত।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. নূর কবির।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন রশিদ।বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইউনুস মানিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু, কলেজ ছাত্রদলের সিনিয়র সদস্য হাবিবুর রহমান তারেক সহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় এরইমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে।

এ সময় নেতৃবৃন্দ দাবি জানিয়ে বলেন, প্রথমত ফিলিস্তিনের প্রতি সমর্থন করে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশ থেকে ইজরাইলের পণ্য চিরতরে নিষিদ্ধ করতে হবে, ইসরাইলের পণ্য বিক্রয় ও আমাদানি বন্ধ করতে হবে।এ সময় তারা আরও বলেন, দলমত নির্বিশেষে গাজায় ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হতে হবে।

পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে যথাসাধ্য ব্যবস্থার আহবান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়