নানিয়ারচর প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলায় সদ্য বদলি হয়ে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করা হয়েছে এবং বিদায়ী ইউএনও মোহাম্মদ আমিমুল এহসান খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে নানিয়ারচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমাম, সাধারণ সম্পাদক মো. মেহেরাজ হোসেন এবং দপ্তর সম্পাদক ওমর ফারুক দেওয়ান উপস্থিত থেকে বিদায়ী ইউএনও’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং নবাগত ইউএনও’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে হৃদ্যতা ও আবেগঘন পরিবেশ লক্ষ্য করা যায়। বক্তারা বিদায়ী ইউএনও’র কর্মকালীন দক্ষতা, দায়িত্বশীলতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। একইসঙ্গে নবাগত ইউএনও’র প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন, তিনি যেন উপজেলার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন।
নানিয়ারচর প্রেস ক্লাব সবসময়ই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে অংশগ্রহণ করে আসছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখবে বলে প্রেস ক্লাব নেতৃবৃন্দ জানান।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |