কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা এবং হাঁসের শেড, হাঁস, হাঁসের খাবার এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় এগুলো বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে দরিদ্র পরিবার সমূহকে বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা আনয়নের উদ্দেশ্যে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়। ভবিষ্যতেও কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |