Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আশা'র নিরাপদ ফল উৎপাদন প্রশিক্ষণ

  • আপডেট টাইম : 21-04-2025 ইং
  • 537338 বার পঠিত
খাগড়াছড়িতে আশা'র নিরাপদ ফল উৎপাদন প্রশিক্ষণ
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য জেলা খাগড়াছড়িতে আশা'র সদস্যদের নিরাপদ ফল উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এদিন প্রশিক্ষণটি উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন  আশা'র সিনিয়র এগ্রি অফিসার খায়রুল বাসার টিপু।

প্রশিক্ষণে মাঠ পর্যায়ে আশা'র কৃষি কার্যক্রম ও প্রশিক্ষণের উদ্দেশ্য, নিরাপদ ফল পরিচিতি ও উৎপাদন কলা-কৌশল। ফল উৎপাদন ও ব্যবস্থাপনার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি নিরসনে সতর্কতামূলক ব্যবস্থা, ফল চাষে নতুন প্রযুক্তির সম্পর্কে ধারণা, রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা, উৎপাদিত ফল বাজারজাতকরণে সঠিক ও সুষ্ঠু ব্যবস্থাপনা মার্কেট লিংকেজ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়।

এ সময় কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা তুষার কান্তি চাকমা, আশা'র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. কবীর হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার ইমাম হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়