Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 19-05-2025 ইং
  • 422002 বার পঠিত
নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর (রাঙ্গামাটি)প্রতিনিধিঃ

নানিয়ারচর উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি,  আইনশৃঙ্খলা কমিটির লোকজন ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


১৯ মে সোমবার সকালে উপজেলা নির্বাহী ও কর্মকর্তার অফিস কক্ষে  এই সভায় উপজেলায় সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক , সামাজিক অপরাধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া এলাকার উন্নয়নে সমন্বিত কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।


আইন-শৃঙ্খলা সভার পর রাজস্ব সভার কমিটি নিয়ে রাজস্ব সভা ও টিসিবির সংশ্লিষ্ট লোকজনদের সাথে আলোচনা সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়