হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ, লেবুজাতীয় চারা, সার এবং কীটনাশক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ জুন) বিকাল ২টায় উপজেলা কৃষি অফিসের মাঠ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক ৩০ জন কৃষক কৃষানীর মাঝে এই উপকরণ এবং কীটনাশক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজল তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান, জয়নাল আবেদিনসহ সকল উপসহকারীবৃন্দ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |