Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পিসিসিপি’র সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : 28-06-2025 ইং
  • 392392 বার পঠিত
খাগড়াছড়িতে পিসিসিপি’র সংবাদ সম্মেলন
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধি

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির অভিযোগ, প্রস্তাবিত এই অধ্যাদেশের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীকে সাংস্কৃতিকভাবে প্রান্তিক করার অপচেষ্টা চালানো হচ্ছে।

শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পিসিসিপি নেতৃবৃন্দ বলেন, অধ্যাদেশে ইনস্টিটিউটের সব সদস্যকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’ থেকে মনোনয়নের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা সাংবিধানিক অধিকারের পরিপন্থী এবং বিভাজনের আশঙ্কা তৈরি করে। একইসঙ্গে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার এবং উপদেষ্টা হিসেবে মনোনীত মোস্তফা সরোয়ার ফারুকী ও সুপ্রদীপ চাকমার বক্তব্যকে তারা সংবিধানবিরোধী ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে পিসিসিপি চার দফা দাবি উত্থাপন করে— প্রথমত, প্রস্তাবিত অধ্যাদেশ সম্পূর্ণভাবে বাতিল; দ্বিতীয়ত, মনোনয়ন প্রক্রিয়া থেকে একপক্ষীয় সিদ্ধান্ত প্রত্যাহার; তৃতীয়ত, সংশ্লিষ্ট উপদেষ্টাদের ভূমিকা তদন্ত এবং চতুর্থ, মন্ত্রণালয়ের বরাদ্দ বণ্টনে বৈষম্য দূর করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, পিসিসিপি সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সংগঠনটি হুঁশিয়ার করে জানায়, পার্বত্য অঞ্চলের সাংবিধানিক অধিকার রক্ষায় প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়