Logo
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় সিগারেট সহ গাড়ি জব্দ

  • আপডেট টাইম : 27-07-2025 ইং
  • 407639 বার পঠিত
কাপ্তাইয়ে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় সিগারেট সহ গাড়ি জব্দ
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ-  রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অভিযানে ৪ হাজার প্যাকেট অবৈধ ভারতীয় অরিস (Oris Silver) সিগারেট সহ একটি গাড়ি আটক করেছে। রোববার (২৭ জুলাই) বিকাল ২টা ৩০ মিনিটের দিকে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা  ব্যাটালিয়ন সদর এর ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে এসব সিগারেট জব্দ করা হয়। 


কাপ্তাই ৪১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে একটি এক্স নোহা মাইক্রোবাস তল্লাশি কার্যক্রম চলাকালীন সময়ে বিশেষ টহল দল কর্তৃক আনুমানিক ৪ হাজার প্যাকেট অবৈধ ভারতীয় অরিস (Oris Silver) সিগারেট জব্দ করা হয়। উল্লেখ্য যে, জব্দকৃত অবৈধ ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীর সিজার মূল্য আনুমানিক ২৮ লক্ষ টাকা হবে। বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাই লেকের মাধ্যমে এসব অবৈধ ভারতীয় সিগারেট পাচার করছে একটি চক্র। যেগুলো কাপ্তাই এবং ঘাগড়া রুট ব্যবহার করে পাচার করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এসব অবৈধ সিগারেট পাচাররোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়