হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে বাস্তবায়িত রাজস্থলী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সোমবার (৪ আগস্ট) রাজস্থলী উপজেলায় রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নকৃত উপজেলা রেস্ট হাউজ, ছাইংখং পাড়াবাসীর জন্য সোলার সিস্টেমে পানি সরবরাহ প্রকল্প, দুটি যাত্রী ছাউনি উদ্বোধনসহ ১টি এতিমখানা, ১টি শিশু সদন ও ১ বিহারে মোট ৭৫০ কেজি চাউল বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, গাইন্দ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সোলায়মানসহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এসব প্রকল্প উদ্বোধনকালে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন আমরা চেষ্টা করে যাচ্ছি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার। এখানে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর সকলেই যেন সমান সুযোগ সুবিধা পায় সেজন্য আমরা চেষ্টা করছি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |