Logo
| বঙ্গাব্দ

অবৈধভাবে বালু উত্তোলনে রামগড়ে ২ লাখ টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম : 07-08-2025 ইং
  • 526914 বার পঠিত
অবৈধভাবে বালু উত্তোলনে রামগড়ে ২ লাখ টাকা অর্থদণ্ড
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় পৌরসভার বলিটিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শামসুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিনের পরিচালিত ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন।


জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে "ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩" অনুযায়ী উপজেলার বলিপাড়া এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলো শামসুল হককে একটি মামলায় দুই লাখ টাকা  জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, ‘পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডিত ব্যক্তিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়