খাগড়াছড়ি প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে খাগড়াছড়ির পেশাদার সাংবাদিকরা।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১ টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় ও বিক্ষোভ মিছিলে জেলা সদর সহ বিভিন্ন উপজেলা থেকে পেশাজীবী সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
আয়োজিত সমাবেশে, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, যুগ্ম সম্পাদক সমীর মল্লিক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ অন্যান্য সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা গণমাধ্যম ও মুক্ত চিন্তার ওপর নগ্ন হামলা চালিয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।
সমাবেশে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার আহ্বান জানান।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |