Logo
| বঙ্গাব্দ

ধানের শীষে মনোনীত হওয়ায় দীপেন দেওয়ান'কে সংবর্ধনা

  • আপডেট টাইম : 07-11-2025 ইং
  • 259863 বার পঠিত
ধানের শীষে মনোনীত হওয়ায় দীপেন দেওয়ান'কে সংবর্ধনা
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

২৯৯ নম্বর রাঙামাটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে  সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান মনোনীত হওয়ায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম-বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান। এসময় তাঁকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদলের পক্ষ থেকে ফুলেল ও ধানের শীষ প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।


সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক, জেলা যুবদলের সভাপতি নুর নবী, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিল মাসুম, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. জাহিদুল আলম, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া, যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, প্রচার সম্পাদক ডালিম বড়ুয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এসময় এ্যাডভোকেট দীপেন দেওয়ান সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য কাজ করার আহ্বান জানান এবং দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান করেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার জন্য নেতৃবৃন্দকে সকল জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছাতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়