নিজস্ব সংবাদদাতাঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম পাহাড়ের নিউথাংনাং ও বেথলিং পাড়ায় পাহাড়ের নৃ-গোষ্ঠীর মানুষের সাথে জনসচেতনতা মূলক আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট ৫৪ বিজিবি।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিব) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এর দিক নির্দেশনায় নিউথাংনাং বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে দূর্গম পাহাড়ে নিউথাংনাং ও বেথলিংপাড়ায় বসবাসরত পাহাড়ি ব্যাক্তিবর্গের সাথে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ চোরাচালান না হয়। এ-সব বিষয়ে জনসচতনতা মূলক আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সূত্রে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |