Logo
| বঙ্গাব্দ

রামগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 642 বার পঠিত
রামগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রিপোর্টারঃ N/A
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মো. তানভীর হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎রবিবার বিকালে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের বলিপাড়ায় নানার বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই উপজেলার লামকুপাড়া এলাকার আরিফ হোসেনের ছেলে।

জানা গেছে, শিশুটিকে দীর্ঘ সময় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পিছনের পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

‎নিহতের স্বজন আবদুর রহিম জানান, সকালেই তারা বেড়াতে আসে। দুপুরের পর কোন সময় যে পুকুরে পড়ে গেল কেউ টেরই পায়নি।

‎রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা একটি শিশুর মরদেহ শনাক্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়