Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে অবৈধ সিগারেট জব্দ

  • আপডেট টাইম : 13-08-2025 ইং
  • 345271 বার পঠিত
নানিয়ারচরে অবৈধ সিগারেট জব্দ
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচ উপজেলার ১৮ মাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, নানিয়ারচর সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আসিফুর রহমানের নেতৃত্বে ১৮ মাইল বাজার এলাকায় একটি বি-টাইপ টহল দলসহ একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৩ আগস্ট) রাত ২ টায়  অভিযান পরিচালনার সময় একটি ট্রাকের মূল বডির নীচ থেকে অবৈধভাবে পাচারকৃত ভারতীয় ১ লাখ ৩৭ হাজার ৮শ শলাকা সিগারেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তের লক্ষ আটাত্তর হাজার টাকা। পরে উদ্ধারকৃত সিগারেট নানিয়ারচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এই অভিযান পার্বত্য চট্টগ্রামে মাদক ব্যবসায়ী এবং আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়