Logo
| বঙ্গাব্দ

গ্রাম-বাংলার ঐতিহ্যের নৌকা বাইচ নানিয়ারচরে

  • আপডেট টাইম : 11-09-2025 ইং
  • 312122 বার পঠিত
গ্রাম-বাংলার ঐতিহ্যের নৌকা বাইচ নানিয়ারচরে
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার বিকেলে নানিয়ারচর উপজেলার চেঙ্গী নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাইজ মানি প্রদান করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে ঘিলাছড়ি ইউনিয়ন।

এসময় ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নদীর তীরে ভিড় জমায়। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়