বাঘাইছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির ধারাকে এগিয়ে নিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪ টায় বাঘাইহাট জোন প্রশিক্ষণ মাঠে আয়োজিত এই জমকালো খেলায় মুখোমুখি হয় বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাব ও বামে বাইবাছড়া একাদশ। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়।
এসময় প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মো. আবু নাইম খন্দকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব বাবু অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়ন চেয়ারম্যান জ্ঞানজ্যোতি চাকমা এবং সাজেক ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ। এছাড়াও বাঘাইহাট কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, ব্যবসায়ী আনোয়ার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে চ্যাম্পিয়ন টিম এবং রানার আপ টিমের মাঝে ও শ্রেষ্ঠ খেলোয়ারের পুরস্কার তুলে দেন জোন কমান্ডার বাঘাইহাট জোন।
এ সময় প্রধান অতিথি বলেন, "উভয় দলই দারুণ খেলা উপহার দিয়েছে।খেলোয়ারদের আন্তরিকতা ও প্রচেষ্টা প্রশংসনীয়। পাহাড়ে শান্তি বজায় রাখতে ভবিষ্যতে ও এরকম আয়োজন অব্যাহত থাকবে।”
সেনাবাহিনীর এই ধরনের ক্রীড়া উদ্যোগ পার্বত্য এলাকার যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |