Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট টাইম : 17-09-2025 ইং
  • 294005 বার পঠিত
খাগড়াছড়িতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধি

“তারুণ্যের উৎসব —এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি স্টেডিয়াম জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। ব্যাডমিন্টনের মতো জনপ্রিয় খেলাধুলার মাধ্যমে তরুণরা যেমন শারীরিকভাবে সক্ষম হবে, তেমনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও দক্ষতার প্রমাণ দিতে পারবে।

পুরস্কার বিতরণী শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়