Logo
| বঙ্গাব্দ

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে নিজ জেলায় পাঠালো সেনাবাহিনী

  • আপডেট টাইম : 18-09-2025 ইং
  • 366844 বার পঠিত
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে নিজ জেলায় পাঠালো সেনাবাহিনী
রিপোর্টারঃ N/A

 বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র  সাজেকের শিজকছড়ায় চান্দের গাড়ি দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি (২৩)-এর মরদেহ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে।



বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) বিকেল ৩টা (১৫০০ ঘটিকা) খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পরবর্তীতে বিকেল ৩টা ১৫ মিনিটে (১৫১৫ ঘটিকা) মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।



এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন। মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ রাশেদুর রহমান এবং শিক্ষার্থী রনজিত রায় ও খাগড়াছড়ি রিজিয়ন ও সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেড এর জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন  উপস্থিত ছিলেন।



নিহত রুবিনা আক্তার রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়