Logo
| বঙ্গাব্দ

দুর্গাপূজায় বিগ্রেড কমান্ডারের শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদান

  • আপডেট টাইম : 01-10-2025 ইং
  • 260164 বার পঠিত
দুর্গাপূজায় বিগ্রেড কমান্ডারের শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদান
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সদরস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। বুধবার (১ অক্টোবর) সকালে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করেন, ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম এবং মেজর কাজী মোস্তফা আরেফিন (জিটুআই), ২০৩ পদাতিক ব্রিগেড।

মন্দিরে উপস্থিত ছিলেন শ্রী-শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, মন্দির পূজা কমিটির সভাপতি বাবু স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণ।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ মন্দির পূজা কমিটির নিকট উপহার সামগ্রী তুলে দেন। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পূজা-উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক।”

পরে তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে মন্দির ত্যাগ করেন।

স্থানীয়রা ব্রিগেড কমান্ডারের এই সফরকে শুভ উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, উৎসবের সময়ে প্রশাসনের আন্তরিক উপস্থিতি মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়