Logo
| বঙ্গাব্দ

কিডনি রোগী শয়ন মজুমদারের পাশে আন নূর ফাউন্ডেশন

  • আপডেট টাইম : 02-12-2025 ইং
  • 317442 বার পঠিত
কিডনি রোগী শয়ন মজুমদারের পাশে আন নূর ফাউন্ডেশন
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়ার দুটি কিডনি বিকল হওয়া শয়ন মজুমদারের চিকিৎসার জন্য আন নূর ফাউন্ডেশন এর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় অসুস্থ শয়ন মজুমদারের পিতা স্বপন মজুমদার এবং মাতা অনিমা মজুমদারের হাতে আন নূর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এই আর্থিক সহায়তা তুলে দেন।

শয়ন মজুমদারের মা জানান, শয়ন মজুমদারকে আমরা পারিবারিকভাবে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে দুবাই পাঠিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলের দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসার জন্য প্রায় ১০ লাখের অধিক টাকার প্রয়োজন। এমতাবস্থায় আমরা  সকলের সহযোগিতা কামনা করছি। শয়ন মজুমদারের সোনালি ব্যাংক একাউন্ট নাম্বার- ৫৪২১৩০১০০৮৩৭৩।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়