Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরের দুর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা

  • আপডেট টাইম : 04-12-2025 ইং
  • 277815 বার পঠিত
নানিয়ারচরের দুর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা
রিপোর্টারঃ N/A

এম সুজন, নানিয়ারচর

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল)-এর উদ্যোগে কুড়ামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই সেবা প্রদান করা হয়।

সুত্র জানায়, গত ২৫ নভেম্বর কুড়ামাড়া এলাকায় বিশেষ অপারেশনের সময় দেখা যায়—দুর্গম অবস্থানের কারণে এখানকার মানুষ নিয়মিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। এলাকাটিতে কোনো চিকিৎসা সেবা কেন্দ্র না থাকায় স্থানীয়রা অসুস্থ হলে উন্নত চিকিৎসার সুযোগ পান না।


এমন পরিস্থিতি বিবেচনা করে কুড়ামাড়া এলাকায় নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল মো. মশিউর রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এসময় নারী–পুরুষ–শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পে অংশগ্রহণ করে এবং নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আশিকুজ্জামান–এর নেতৃত্বে মোট ১২২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়