Logo
| বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে রাঙ্গামাটিতে বিএনসিসির কুচকাওয়াজ, ব্যান্ড পরিবেশন ও র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 16-12-2025 ইং
  • 314178 বার পঠিত
মহান বিজয় দিবসে রাঙ্গামাটিতে বিএনসিসির কুচকাওয়াজ, ব্যান্ড পরিবেশন ও র‍্যালি অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজনঃ

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে দেশের ৫৪তম মহান বিজয় দিবসকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে বিএনসিসির উদ্যোগে দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়।


রিজিওনাল ডিরেক্টর আবু সাঈদ আল সাবের, বিজিইমএসএম, পিপিএমজিএম, এনডিসি, পিএসসি; মহাপরিচালক, বিএনসিসি–এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে দেশের ৪৬টি জেলা ও বিভিন্ন উপজেলায় বিএনসিসির ব্যান্ড দল ও ক্যাডেটদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।


এরই ধারাবাহিকতায় কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন পাঁচটি জেলা থেকে আগত এক সহস্রাধিক ক্যাডেট বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন। সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডারসহ সকল সামরিক অফিসার, বিএনসিসিপি, পিইউ ও টিইউ–এর প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


এছাড়াও রাঙ্গামাটি জেলা প্রশাসকের আয়োজনে জেলা স্টেডিয়াম প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজ মহড়ায় বিএনসিসির একটি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে।


বিজয় দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিটি কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে সকালে অনুষ্ঠিত হয়। এতে ৩৫ জন ক্যাডেট একটি ব্যান্ড দলের সঙ্গে রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে যাত্রা শুরু করে টিটিসি মোড় প্রদক্ষিণ করে পুনরায় রাঙ্গামাটি সরকারি কলেজে এসে র‍্যালি সমাপ্ত করেন।


মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কর্মসূচির মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, দেশপ্রেমিক ও শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়