Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ির বার্মাছড়িতে ১০৬০ সেইফটি অবৈধ কাঠ জব্দ

  • আপডেট টাইম : 17-12-2025 ইং
  • 160869 বার পঠিত
খাগড়াছড়ির বার্মাছড়িতে ১০৬০ সেইফটি অবৈধ কাঠ জব্দ
রিপোর্টারঃ N/A

 খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়িতে ১০৬০ সিএফটি অবৈধ কাঠ জব্দ করেছ নিরাপত্তা বাহিনী।


আজ বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে নিরাপত্তা বাহিনী এ অভিযান পরিচালনা করে। এতে ঘটনাস্থল হতে ১০৬০(৫৩০ পিস) সিএফটি অবৈধ কাঠ জব্দ করে। জব্দকৃত এসব কাঠের বাজার মূল্য চার লক্ষ সাতাত্তর হাজার টাকা। জব্দকৃত কাঠসমূহ ট্টগ্রাম উত্তর বন বিভাগ হাটহাজারী রেঞ্জ সর্তা বন বিভাগে হস্তান্তর করা হয় বলে জানানো হয়।


এ ধরনের চোরাচালান এর সাথে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি ও কিছু  অসাধু  কাঠ ব্যাবসায়ী জড়িত বলে ধারনা করা করছে নিরাপত্তা বাহিনী।


নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে জানায় যে, আইনশৃঙ্খলা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়