Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ির গোমতিতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • আপডেট টাইম : 26-12-2025 ইং
  • 294953 বার পঠিত
খাগড়াছড়ির গোমতিতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের বেহাদন্তপাড়া এলাকায় বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে বেহাদন্তপাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় ১২ বোর পিস্তল, ১২ বোরের ২ রাউন্ড তাজা এ্যামুনিশন এবং ৩টি হাসুয়া (দা) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক এক লক্ষ এক হাজার নয়শত টাকা। উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ খেদাছড়া ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম। এসময় তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্রের প্রবাহ ও চোরাচালান প্রতিরোধে খেদাছড়া ব্যাটালিয়ন 'সীমান্তের অতন্দ্র প্রহরী' হিসেবে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়