খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। রবিবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন ড্রিলশিড এ পুনাক সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী দেড় শতাধিক শীতার্ত গরিব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন।
বিতরণ কালে তিনি বলেন, পাহাড়ে এ প্রচন্ড শীতে আপনারা অনেক কষ্টে দিন যাপন করছেন। আমাদের এ সামান্য উপহার আপনাদের শীতে কাজে লাগবে। মানুষের মৌলিক অধিকার সমুহ গুলো ভোগ করার সবার অধিকার রয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সব সময় আপনাদের পাশে রয়েছে। চেষ্টা করবে এসব কল্যাণ মূলক কাজে আপনাদের পাশে থাকার।
এতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ - সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইন সহ পুনাক এর সিনিয়র সদস্যবৃনদ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..