Logo
| বঙ্গাব্দ

রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার ১২০ শিক্ষার্থী পেলো নতুন বই

  • আপডেট টাইম : 01-01-2026 ইং
  • 146538 বার পঠিত
রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার ১২০ শিক্ষার্থী পেলো নতুন বই
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
রাজস্থলী উপজেলার তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনে মাদ্রাসার ১২০ জন শিক্ষার্থীর হাতে এই নতুন বই তুলে দেওয়া হয়।


মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে সরকারি নির্দেশনা অনুযায়ী অনানুষ্ঠানিকভাবে এই বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। 


এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম মেম্বার, মাদ্রাসা পরিচালক জয়নুল আবেদীন, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা মোস্তফা আল কাদেরীসহ পরিচালনা কমিটির অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। তারা উল্লাস ও উদ্দীপনার মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু করে।অভিভাবকরাও সময়মতো বই পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়