Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

  • আপডেট টাইম : 17-02-2025 ইং
  • 429350 বার পঠিত
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকায় আকর্ষিক অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 


আজ (১৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেল ৪ টার দিকে  আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আগুনে পুড়ছে মোঃ রহমত আলী, মোঃ  আজগর আলী, মোঃ  নুরুজ্জামান, মোঃ মনিরুজ্জামান, মোঃ  হোসেন আলীর বসতঘর। 


পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার  একে অপরের ভাই এবং মৃত  মোহাম্মদ আলীর ছেলে। ধারনা করা হয়েছে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 


এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা  শিরিন আক্তার,  বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ও বিজিবি জোন।


এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, উপজেলা ও পৌর বিএনপির নেতা মো: ওমর আলী। পরে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন। 


এছাড়াও রাঙ্গামাটি জেলা প্রশাসকের অনুমতি ও পরামর্শ করে অর্থনৈতিক সহায়তা প্রদানের কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের  জমি অধিগ্রহণের দীর্ঘদিন পরও উপজেলায় ফায়ার স্টেশন তৈরির  কাজ শুরু না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়